৪ কোটি ৯২ লক্ষ টাকা ব্যয়ে তাজপুর-বালাগঞ্জ সড়কের কাজের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন- বড়লেখায় ১১৬৮ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

৪ কোটি ৯২ লক্ষ টাকা ব্যয়ে তাজপুর-বালাগঞ্জ সড়কের কাজের উদ্বোধন

  • মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

Manual3 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে প্রায় ৪ কোটি ৯২ লক্ষ টাকা ব্যয়ে তাজপুর-বালাগঞ্জ সড়কের সংস্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। গতকাল সোমবার বিকেলে উপজেলার তাজপুর কদতলায় ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

তাজপুর-বালাগঞ্জ সড়ক বন্যায় কবলিত হয়ে নানা স্থানে ভাঙ্গন দেখা দেয়। সৃষ্টি হয় খানাখন্দকের। সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের প্রচেষ্টায় সরকার সাড়ে ৬ কিলোমিটার (ওসমানীনগর অংশ) রাস্তা সংস্কার করার জন্য ৪ কোটি ৯২ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। স্থানীয় সরকার প্রকৗেশল অধিদপ্তর সিলেটের অধিনে ৯০ কার্যদিবসের মধ্যে সড়কের কাজ নির্মাণকারী প্রতিষ্টান মেসার্স রাশেদুজ্জামান পিটার কাজ সমপন্ন করবে। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে স্থানীয় কদমতলা ডাক বাংলোয় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Manual3 Ad Code

তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের সভাপতিত্বে ও ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক লুৎফুর রহমানের পরিচালনয়ায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।

Manual2 Ad Code

বক্তব্য রাখেন, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন নুনু, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমদ মুসা, উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুল, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, এলজিইডি প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য আব্দাল মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা সায়ীদ আহমদ বহলুল, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, প্রাথমিক বিদ্যালয়ের সহ কারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা অজিত পাল।

সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য তোরন মিয়া, খালেদ আহমদ খুকু, , সমাজ সেবক জুবায়ের আহমদ মজনু, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন, সহ সভাপতি লিলুউর রহমান পংকি, কোষাধ্যক্ষ কবির আহমদ, দপ্তর সম্পাদক এস জামান ফরহাদ, সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুব ও ক্রিড়া সম্পাদক অজয় দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কপালী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুজন মাহমুদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ইমন আহমদ, তাজপুর ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাশা, সদস্য সাজু আহমদ প্রমূখ। মতবিনিময় সভাশেষে এন আর বি ব্যাংক ও শাহজালাল ইসলামি ব্যাংকের পক্ষ থেকে শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন মোকাব্বির খান এমপি।

Manual1 Ad Code

এদিকে সকালে এমপি মোকাব্বির খান ওসমানীনগর উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃংখলা কমিটির সভায়ও যোগদান করেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!