শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে-পরিবেশমন্ত্রী

  • শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual2 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শের এ সরকার ডিজিটাল দেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে স্বাধীনতার স্বপক্ষের এই সরকারের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Manual2 Ad Code

পরিবেশমন্ত্রী শুক্রবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাংলাবাজারে সুজিত মেম্বারের দোকানের সম্মুখ হতে পশ্চিম দ্বিতীয়ারদেহী বিকাশ দাসের বাড়ী পর্যন্ত রাস্তা, উত্তর শাহবাজপুর ইউপির পাল্লারথর চা বাগানের ১ নং গেটের পাকা রাস্তা (উত্তর দিক) হতে কুমারশাইল পানপুঞ্জির জেস খাসিয়ার বাড়ি পর্যন্ত, সুজানগর ইউপির সোনাপুর নিশারঞ্জনের বাড়ির সম্মুখের উত্তর পার্শ্ব হতে পশ্চিম দিকে সোনাপুর কামরুল বক্সের বাড়ির শেষ সীমানা পর্যন্ত এবং নিজ বাহাদুরপুর ইউপির চান্দগ্রাম আরএইচডি-মাইগ্রাম পাকা রাস্তা হতে মাইজগ্রাম তজমুল আলীর জমি পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় বড়লেখা ইউএনও সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুত কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

২০২২-২০২৩ অর্থ-বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এই প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের ব্যয় হবে ১ কোটি ৬৬ লাখ ১৮ হাজার টাকা।

Manual4 Ad Code

এদিকে সন্ধ্যায় পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যক্তিগত অর্থায়নে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

জুড়ী ইউএনও রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!