আমেরিকা প্রবাসীর অর্থায়ন-বড়লেখায় নিসচা’র শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

আমেরিকা প্রবাসীর অর্থায়ন-বড়লেখায় নিসচা’র শীতবস্ত্র বিতরণ

  • শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual7 Ad Code

বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’র (নিসচা) আয়োজনে শনিবার দুপুরে ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমেরিকা প্রবাসী সমাজসেবক আবু সায়েমের অর্থায়নে ১৫০ সুবিধা বঞ্চিত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

নিসচা’র কেন্দ্রীয় সদস্য ও বড়লেখা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা। নিসচা’র উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আব্দুর রব, ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, ইতালি প্রবাসী তরুণ সমাজসেবক সুলতান মাহমুদ, প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা ও দুবাই প্রবাসী বিশিষ্ট কমিউনিটি লিডার কামরুজ্জামান আজাদ, বড়লেখা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু, নাট্যব্যক্তিত্ব মোহাম্মদ হানিফ পারভেজ, ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভাশিস দে শুভ্র, সাংবাদিক সুলতান আহমদ খলিল, নিসচা বড়লেখার সহসভাপতি আব্দুল আজিজ, মানবসেবা সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শুভ, ক্রিড়া ভাষ্যকার ইকবাল হোসাইন, সঙ্গীত শিক্ষক তপন চৌধুরী, কবির হোসেন, মোহাম্মদ তারেক হাসনাত, শরফ উদ্দিন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন উত্তর বাজার শাখার সাধারণ সম্পাদক আলা উদ্দিন আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews