বড়লেখায় এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

বড়লেখায় এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

  • মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual7 Ad Code

বড়লেখায় ‘সঞ্চয়ের অভ্যাস শুরু হোক শৈশব থেকেই’ এই স্লোগানকে সামনে রেখে এনসিসি ব্যাংক লিমিটেড বড়লেখা শাখার উদ্যোগে মঙ্গলবার পাথারিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার তাগিদ সৃষ্টির লক্ষেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা নাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল। এতে স্বাগত বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ এমদাদুল করিম চৌধুরী, পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অরবিন্দ পুরকায়স্থ প্রমুখ। অনুষ্ঠান শেষে এনসিসি ব্যাংক লিমিটেড বড়লেখা শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী ও টিফিন বিতরণ করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!