ওসমানীনগরে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান ও প্রশাসনের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ আত্রাইয়ে গলায় ফাঁ+স দিয়ে যুবকের আ_ত্ম_হ_ত্যা জুড়ীতে এক নারীর দায়ের কোপে প্রবাসীর স্ত্রীর পা বিচ্ছিন্ন সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩ বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ​ তদন্ত কর্মকর্তার রহস্যজনক চার্জশীট- বড়লেখা ভূমি অফিসের খতিয়ান জালিয়াতি মামলার সব আসামি বাদ!

ওসমানীনগরে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান ও প্রশাসনের মতবিনিময়

  • সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

Manual6 Ad Code
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা রায়হানা।
০৬ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩ ঘটিকার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা রায়হানার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, সিনিয়র সহসভাপতি আবদুল মতিন, সহ সভাপতি লিলুউর রহমান পংকী, সহ সাধারণ সম্পাদক রণিক পাল, দপ্তর সম্পাদক এস জামান ফরহাদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জুবেল আহমদ, প্রচার সম্পাদক সাইদুর রহমান, পাঠাগার বিষয়ক সম্পাদক রায়হান আহমদ, ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার, কার্যনির্বাহী সদস্য উজ্জ্বল ধর, কয়েছ আহমদ, আবু হানিফা, সদস্য জয়নাল আবেদীন, আবুল কালাম আজাদ, ফয়ছল আহমদ, এমদাদ খান, মলয় চক্রবর্তী প্রমূখ।
এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ব্যাপক অবদানের কথা উল্লেখ করে সর্বক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উপজেলা চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তা একই সাথে সংবাদ পরিবেশনের জন্য তথ্য সহযোগিতা কামনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!