দেশকে এগিয়ে নিতে হলে সর্বাগ্রে জাতিকে শিক্ষিত করতে হবে-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

দেশকে এগিয়ে নিতে হলে সর্বাগ্রে জাতিকে শিক্ষিত করতে হবে-পরিবেশমন্ত্রী

  • রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:;

Manual8 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে। সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের পাঠ্যবই দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে। উন্নত পরিবেশে লেখাপড়ার জন্য বিল্ডিং নির্মাণ করে দিচ্ছে। এর আগের কোন সরকার এভাবে বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিতে পারেনি। শুধু স্কুলে নয়, মাদ্রাসার শিক্ষার্থীদেরও বই দেওয়া হচ্ছে, ভবন তৈরী করে দেওয়া হচ্ছে। সরকার শিক্ষক-শিক্ষিকাদের বেতনও বাড়িয়ে দিচ্ছে। আমাদের মনে রাখতে হবে শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। দেশকে এগিয়ে নিতে হলে সর্বাগ্রে জাতিকে শিক্ষিত করতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষায় শুধু গোল্ডেন এ প্লাস পেলে হবে না। মুখস্ত বিদ্যা অর্জন করে কোন লাভ হবে না। তোমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। যে শিক্ষায় একজন মানুষ নিজে আলোকিত হতে পারে, পরিবারকে আলোকিত করে এরকম শিক্ষায় শিক্ষিত হতে হবে।

Manual7 Ad Code

পরিবেশমন্ত্রী রোববার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের আনুভূমিক ও ঊর্ধ্বমুখি সম্প্রসারিত দুইতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভবনটি নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ১ কোটি ১১ লাখ টাকা।

Manual2 Ad Code

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু।

Manual3 Ad Code

সাঈব আহমদ ইয়াছের ও আমজাদ হোসেন পাপলুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আফজাল হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, ঠিকাদার মহিউদ্দিন আহমদ গোলজার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews