বড়লেখায় ভোট পুনঃগণনায় জয় পেলেন পরাজিত ইউপি সদস্যপ্রার্থী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় ভোট পুনঃগণনায় জয় পেলেন পরাজিত ইউপি সদস্যপ্রার্থী

  • বুধবার, ১ মার্চ, ২০২৩

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual4 Ad Code

বড়লেখায় পুনরায় ভোট গণনায় ২২ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন নিজ বাহাদুরপুর ইউপির ৭ নং ওয়ার্ডের পরাজিত সদস্যপ্রার্থী রশীদ আহমদ সুনাম। ২৮ ফেব্রæয়ারি মঙ্গলবার নির্বাচনী ট্রাইব্যুনাল ও মৌলভীবাজার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মুহাম্মদ জালাল উদ্দিন সুনামকে বিজয়ী ঘোষণা করে রায় দিয়েছেন। ফলে এ নিয়ে টানা দ্বিতীয়বারের মত ইউপি সদস্য নির্বাচিত হলেন সুনাম। বাদীপক্ষের আইনজীবী আব্দুল মতিন বুধবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেন।

Manual1 Ad Code

জানা গেছে, ২০২১ সালের ২৮ নভেম্বর বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউপির ৭ নং ওয়ার্ডের গল্লাসাঙ্গন দাখিল মাদ্রাসা কেন্দ্রে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ওই ওয়ার্ডে ফুটবল প্রতীকে রশীদ আহমদ সুনাম ও মোরগ প্রতীকে খসরুজ্জামান প্রতিদ্ব›দ্বীতা করেন। ভোটগ্রহণ শেষে গণনার সময় সংশ্লিষ্ট প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা সুনামের ৫৩টি ব্যালট অবৈধ বলে বাতিল করেন। এসময় সুনামের এজেন্ট ভোট বাতিলে আপত্তি দিলেও প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা এজেন্টের কথার গুরুত্ব দেননি। সংশ্লিষ্টরা প্রতিদ্ব›দ্বী প্রার্থী খসরুজ্জামানকে ৫ ভোটে বিজয়ী দেখিয়ে ফলাফল ঘোষণা করেন। এছাড়া সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা জোরপূর্বক ফলাফল শীটে সুনামের এজেন্টের স্বাক্ষর নেন। কিন্তু তাকে দেওয়া ফলাফল শীটে স্বাক্ষর দেওয়া হয়নি। ওই কেন্দ্রে চেয়ারম্যান পদের ফলাফল শীটে ভোটার উপস্থিতি দেখানো হয় ১৩৩৫টি এবং মেম্বার পদে দেখানো হয় ১৩৪৬টি। নির্বাচনে হেরে গণনায় কারচুরি অভিযোগ তোলেন রশীদ আহমদ সুনাম। এরপর পুনরায় ভোট গণনার দাবিতে তিনি ২০২২ সালের ১ জানুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনাল ও মৌলভীবাজার সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালতে পুনরায় ভোট গণনা করা হয়। গণনায় দেখা যায়, পরাজিত ইউপি সদস্য প্রার্থী রশীদ আহমদ সুনাম জয়ী প্রার্থী খসরুজ্জামানের চেয়ে ২২ ভোট বেশি পেয়েছেন।

Manual6 Ad Code

মামলার বাদী ইউপি সদস্য রশিদ আহমদ সুনাম বুধবার সন্ধ্যায় জানান, সংশ্লিষ্টরা কারচুপি করে আমাকে পরাজিত করিয়েছেন। কিন্তু আজ সত্যের জয় হয়েছে। আদালতের রায়ে আমি খুশি। আমি ন্যায় বিচার পেয়েছি।

বাদীপক্ষের আইনজীবী আব্দুল মতিন বলেন, ইউপি নির্বাচনী ট্রাইব্যুনাল ও মৌলভীবাজার সিনিয়র সহকারী জজ আদালতে পুনরায় ভোট গণনা, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত রশিদ আহমদ সুনামকে যথাযথভাবে বিজয়ী ঘোষণা করে রায় দিয়েছেন। পাশাপাশি বিবাদী খসরুজ্জামানকে পরাজিত ঘোষণা করে দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!