চা বাগান খুলে দেয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

চা বাগান খুলে দেয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন

  • রবিবার, ১৬ আগস্ট, ২০২০
কমলগঞ্জ :: দলই চা বাগান খুলে দেয়ার দাবিতে মানববন্ধনে অংশ নেয়াদের একটি অংশ। ছবি : এইবেলা

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ‘‘আমরা পরিবর্তনে বিশ্বাসী’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বে-আইনীভাবে, উস্কানীমূলক সিদ্ধান্তে দলই চা বাগান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ এর আয়োজনে উপজেলা চৌমুহনী ময়না চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের সভাপতি জ্যোতির্ময় কানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ রাজভরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহন রবিদাস ও প্রদীপ দাস দ্বীপ, চা শ্রমিক নেতা সীতারাম বীন, ছাত্রনেতা প্রদীপ পাল, সন্তোষ রবিদাস, সুমন রবিদাস, প্রীতম গোয়ালা, মনোজ কুমার, উজ্জ্বল কৈরী, প্রদীপ পাশি, ইরাজ আহমেদ, সুদীপ্ত ভর প্রমুখ।

Manual8 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ২০ দিন ধরে দলই চা বাগানের শ্রমিকরা অনাহারে রয়েছে। তিনদফা বৈঠক হবার পরও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাগানের মানুষরা এখন আর বাগানী নয়, তারা এখন আন্দোলন করতে জানে। অবিলম্বে যদি দলই চা বাগান খুলে দেওয়া না হয় এবং দূর্নীতিবাজ ম্যানেজারকে অপসারণ না করা হয় তাহলে আরো কঠোর আন্দোলনসহ কর্মবিরতীতে যাবে চা শ্রমিকরা।

এইবেলা/পিআরএন/জেএইচজে

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!