বড়লেখার দীপক দাসসহ ৯ শিক্ষক পেলেন ‘প্রিয় শিক্ষক সম্মাননা’ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত  কমলগঞ্জ মেয়ের বিয়ের জন্য রাখা টাকা চুরি কমলগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা

বড়লেখার দীপক দাসসহ ৯ শিক্ষক পেলেন ‘প্রিয় শিক্ষক সম্মাননা’

  • শনিবার, ১৮ মার্চ, ২০২৩

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

শিক্ষকতা, সমাজ, রাষ্ট্র তথা দেশ গঠনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বড়লেখা উপজেলার দাসের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসসহ দেশসেরা ৯ জন শিক্ষক পেলেন আইপিডিসি-প্রথম আলো ‘প্রিয় শিক্ষক সম্মাননা’।

Manual2 Ad Code

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের আয়োজনে চতুর্থবারের মতো বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে অনুষ্ঠিত হয় ‘আইপিডিসি প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২’। এক মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে দেশের কীর্তিমান ৯ জন শিক্ষককে এই সম্মাননা প্রদান করা হয়।

সারা দেশের সেরা ৯ শিক্ষকের স্বীকৃতিপ্রাপ্তদের মধ্যে ২ জনই হলেন সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদের একজন বড়লেখা উপজেলার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস ও অপরজন হলেন শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল এন্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষক দীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য।

Manual8 Ad Code

দেশ সেরা শিক্ষকের স্বীকৃতিপ্রাপ্ত অপর ৭ শিক্ষক হলেন- কক্সবাজারের ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক নূরুল ইসলাম, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. তউহিদুল ইসলাম সরকার, গাইবান্ধার তালুক জামিরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জহুরুল হক চৌধুরী, চট্টগ্রামের মোস্তফা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জন্নাত আরা বেগম, দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান, বগুড়ার বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. ফৌজিয়া হক বীথি ও রাজশাহীর ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা খাতুন।

প্রিয় শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলম। এছাড়া ঢাকার কয়েকটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, ইউনিভার্সিটি) গণ্যমান্য শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সংশ্লিষ্টরা এতে অংশগ্রহণ করেন। এই যৌথ আয়োজনের অপরপক্ষ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ প্রথম আলোর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে এবং বিশ্বমঞ্চে সম্মানজনক স্থানে প্রতিষ্ঠিত করতে আমাদের শিক্ষা খাতকে আরও উন্নত করতে হবে, আর এই গুরুদায়িত্ব নিতে হবে আমাদের সম্মানিক শিক্ষকদেরই। তবে শিক্ষকদের প্রাপ্য সম্মান, স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিতের দায়িত্ব নিতে হবে আমাদের। সেই দায়িত্ব বাস্তবায়নে এমন সুন্দর একটি উদ্যোগ প্রহণ করায় আইপিডিসি ও প্রথম আলোকে অভিনন্দন।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, একজন শিক্ষক তার শিক্ষকতার বাইরেও সমাজ, রাষ্ট্র তথা দেশ গঠনে অনন্য ভূমিকা পালন করেন। এই কীর্তিমানদের সম্মাননা প্রদান করতে পেরে আমরা গর্বিত। তারা শুধু আমাদের প্রিয় শিক্ষকই নন, তারা আমাদের প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ। আইপিডিসিকে সঙ্গে নিয়ে আগামীতেও আমরা এই উদ্যোগটি অব্যাহত রাখব এবং বাংলাদেশের কল্যাণ, সমৃদ্ধি, সফলতা ও জয় নিশ্চিতে শিক্ষকদের সঙ্গে নিয়ে একত্রে কাজ করে যাব।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম বলেন, আমাদের জীবন গঠনে, জাতি গঠনে, বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে সম্ভাবনাময় করে তুলতে দেশের শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে দেশব্যাপী প্রিয় শিক্ষকদের সম্মাননা জানাতে পারা আমাদের জন্য ভীষণ সম্মানের। আমাদের প্রিয় শিক্ষকমন্ডলীর এই আত্মত্যাগ অনুসরণ করে জীবন গঠন করতে পারলে একটি মানবিক, সৃজনশীল ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গঠনে আমরা সফল হব।

Manual7 Ad Code

গত বছরের ৫ অক্টোবর উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২-এর মনোনয়ন গ্রহণ। অনলাইন-অফলাইন মিলিয়ে সারাদেশ থেকে মোট ১,৭৭৯টি মনোনয়নপত্র জমা পড়ে। প্রাথমিক পর্যায়ের ২০১ জন এবং মাধ্যমিক পর্যায়ের ১,৫৭৮ জন শিক্ষক মনোনয়ন পান। যাদের মধ্য থেকে ৯ জন শিক্ষককে জুরি বোর্ডের সিদ্ধান্তে ‘প্রিয় শিক্ষক’ সম্মাননা প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে। এই ৯ জন শিক্ষককে বৃহস্পতিবার স্বীকৃতি প্রদান করা হল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!