কমলগঞ্জে সাংবাদিক সমিতির অভিষেক ও ইফতার মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে গ্রামগঞ্জে বাড়ছে চোরদের দৌরাত্ম্য আতঙ্কে উপজেলাবাসী আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ১ জনের মৃত্যু  বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার

কমলগঞ্জে সাংবাদিক সমিতির অভিষেক ও ইফতার মাহফিল

  • শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের অভিষেক ও ইফতার মাহফিল গত বুধবার (৫ এপ্রিল) বিকেলে হীড বাংলাদেশ এর হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কার্যকরী সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন।

বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নুরুল মোহাইমীন মিল্টনের সভাপতিত্বে এবং সাংবাদিক জয়নাল আবেদীন ও আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাংবাদিক ও কথাসহিত্যিক আকমল হোসেন নিপু, লেখক-গবেষক আহমদ সিরাজ, কবি শহীদ সাগ্নিক, সমকালের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ মহসিন পারভেজ, সাধারণ সম্পাদক এম, এ, হামিদ, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ^জিত রায়, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন। স্বাগক বক্তব্য রাখেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির নবনির্বূাচিত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুবুত দেবরায় সঞ্জয়, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের নব-নির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Manual7 Ad Code

অভিষেক শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!