ওসমানীনগরে ভূয়া সাংবাদিক গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগরে ভূয়া সাংবাদিক গ্রেফতার

  • সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

Manual5 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে কাওছর আহমদ(৩০) নামের এক ভূয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার গোয়ালাবাজারে একটি ভাঙ্গারী দোকানে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও ধারণ করার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সপোর্দ করে। এ ঘটনায় ওসমানীনগর থানায় কাওছারকে আসামী করে একটি (মামলা নং-২২) দায়ের করা হয়। গ্রেফতারকৃত কাওছার উপজেলার উমরপুর ইউপির খাদিমপুর গ্রামের হাসান আলীর ছেলে।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টার দিকে উজেলার গোয়ালাবাজারে এম রইছ রুবেলের মালিকানাধীন ভাঙ্গারীর দোকান রুবেল এন্টার প্রাইসে যায় কতীথ সাংবাদিক কাওছার। দোকানের ভেতর একটি ক্যামেরা নিয়ে প্রবেশ করে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও ধারণ করতে থাকে কাওছার। দোকানের মালিক সহ উপস্থিত লোকজন তাকে কোন পত্রিকার সাংবাদিক সেই পরিচয় সহ সাংবাদিকতার পরিচয়পত্র দেখাতে বলেন। সে ইনফো টিভি চ্যাানেল নামের একটি টিভির সাংবাদিক পরিচয় দিলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। বিষয়টি স্থানীয় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলমগীর হোসেনকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে ওসমানীনগর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ভাঙ্গারী দোকানে গিয়ে পুনরায় কতীথ সাংবাদিক কছারকে জিজ্ঞাসাবদ করলে তার কথাবার্তায় অসংলগ্নতা সহ মিথ্যে পরিচয়দানকারী প্রতারক সন্দেহ মনে হলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন ভূয়া সাংবাদিককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ভূয়া সাংবাদিক কাওছারের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে তাকে গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!