আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে নতুন সাজে স্মৃতিধন্য পতিসর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে নতুন সাজে স্মৃতিধন্য পতিসর

  • শনিবার, ৬ মে, ২০২৩

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: আগামী ২৫বৈশাখ (0৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কবির কাচারীবাড়িতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবারই প্রথম কাচারীবাড়ি পতিসরে জাতীয় ভাবে উদযাপন করা হচ্ছে কবিগুরুর জন্মবার্ষিকী। তাই কাচারীবাড়ির চারপাশে বর্তমানে সাজ সাজ রব পড়ে গেছে। তিনদিনের এই অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের নামও চ’ড়ান্ত করেছে জেলা প্রশাসন।

Manual6 Ad Code

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে কাচারীবাড়ি পতিসরে কবিগুরুর জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রথম তিন দিনব্যাপী জাতীয় ভাবে রবীন্দ্র জন্মোৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে বরীন্দ্র গবেষকরা কবিগুরুকে নিয়ে স্মারক আলোচনা করবেন। এছাড়া প্রধান ও বিশেষ অতিথিবৃন্দের আলোচনা অন্তে দেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

তিনদিনের এই রবীন্দ্র জন্মোৎসবের প্রথম দিনে কাচারীবাড়ির দেবেন্দ্র মঞ্চে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে বিকাল আড়াইটায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি। এছাড়াও জেলার বিভিন্ন আসনের সাংসদ, পুলিশ সুপার ও অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত থাকবেন।

দ্বিতীয়দিন বিকাল সাড়ে ৩টায় আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখবেন রবীন্দ্র গবেষক আবুল মোমেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল। এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

তৃতীয়দিন বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখবেন রবীন্দ্র গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক অধ্রাপক জুলফিকার মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

উৎসবে জাতীয় পর্যায়ের রবীন্দ্র শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। এছাড়াও তিনদিন জেলা, রাণীনগর ও আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমীর নিয়মিত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে।

পতিসর কাচারীবাড়ির তত্ত্বাবধায়ক আবুল কালাম হোসেন বলেন কবিগুরুর জন্ম উৎসব উপলক্ষ্যে বর্তমানে পতিসর কাচারীবাড়িতে চলছে শেষ সময়ের পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ। জন্মবার্ষিকীর সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কাচারী বাড়ির দেবেন্দ্র মঞ্চে। এছাড়া কাচারী বাড়ি ও তার আশেপাশের এলাকাগুলোকে নতুন করে সাজানো হচ্ছে।

Manual5 Ad Code

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, কাচারীবাড়ি পতিসরে কবিগুরুর জন্মোৎসব উপলক্ষ্যে জাতীয় ভাবে আয়োজিত তিনদিনব্যাপী গৃহিত সকল অনুষ্ঠান যেন সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন হয় সেই লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনদিন পতিসরের আইন-শৃঙ্খলার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশের বিশেষ বাহিনীও নিয়োজিত থাকবে। তাই আমি শতভাগ আশাবাদি এবার নওগাঁসহ পুরো দেশবাসী পতিসরে একটি ভিন্ন রকমের পরিবেশের মধ্যেদিয়ে কবিগুরুর জন্মেৎসব উদযাপন করতে পারবেন।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন এবারই প্রথম কবিগুরুর কাচারীবাড়ি পতিসরে জাতীয় ভাবে উদযাপন করা হচ্ছে কবির জন্মবার্ষিকী। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিগত সময়ে পতিসরে কবির জন্ম বার্ষিকী যে সকল কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে এবার সম্পন্ন ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে আমরা কবিগুরুর জন্ম বার্ষিকী উদযাপনের লক্ষ্যে নানা বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছি। আমি আশাবাদি সকলের সার্বিক সহযোগিতায় বর্ণিল পরিবেশে জমকালো ও মনোমুগ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুর ১৬২তম জন্ম বার্ষিকী উদযাপন করতে পারবো যা দেশবাসী মনে রাখবেন।

Manual7 Ad Code

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ইকতেষারুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও তিন দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ২৫ বৈশাখ বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপিত হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!