বড়লেখায় খাসিয়াপুঞ্জির পান-সুপারি গাছ কর্তন, মামলা রেকর্ডের নির্দেশ আদালতের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় খাসিয়াপুঞ্জির পান-সুপারি গাছ কর্তন, মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

  • বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা খাসিয়া পুঞ্জির ৪টি পানজুমের ৩ হাজার পান গাছ ও ৬০টি সুপারি গাছ কাটার ঘটনায় আল্লাদাদ চা বাগানের ব্যবস্থাপকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা রেকর্ডের জন্য থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক শুনানি শেষে এই আদেশ দেন। উপজেলার বেরেঙ্গা খাসিয়া পুঞ্জির ক্ষতিগ্রস্ত খাসিয়াদের পক্ষে অলমি খাসিয়া মামলাটি করেছেন।

Manual5 Ad Code

মামলার তিন আসামি হলেন- আল্লাদাদ চা বাগানের ব্যবস্থাপক সিরাজ উদ্দিন (৫৫), বাগানের পাহারাদার নুর উদ্দন (৩২) ও আব্দুস সামাদ (৩০)। মামলায় ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী সুব্রত কুমার দত্ত বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘পান-সুপারির গাছ কাটা এবং চাঁদা দাবির ঘটনায় আদালত ভুক্তভোগীর অভিযোগ আমলে নিয়ে বড়লেখা থানার ওসিকে মামলা নিতে নির্দেশ দিয়েছেন।’

Manual1 Ad Code

উল্লেখ্য, গত সোমবার (৮ মে) বেরেঙ্গা খাসিয়াপুঞ্জির চারটি পানজুমের ৩ হাজার পান গাছ ও ৬০টি সুপারি গাছ কেটে ফেলা হয়। এঘটনায় চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়। তবে ওই অভিযোগের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে খাসিয়ারা অসহযোগিতার অভিযোগ তুলে রোববার শাহবাজপুর বাজারে মানববন্ধন করেন। তারপরও মামলা রেকর্ড না হওয়ায় বুধবার বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়ের করেন ভোক্তভোগী অলমি খাসিয়া।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!