ফেসবুকে পরিচয় থেকে প্রেম ধর্ষণে অন্ত:সত্ত্বা তরুণী প্রেমিক গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ফেসবুকে পরিচয় থেকে প্রেম ধর্ষণে অন্ত:সত্ত্বা তরুণী প্রেমিক গ্রেফতার

  • রবিবার, ২১ মে, ২০২৩

Manual5 Ad Code
 ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে প্রেমিকের ধর্ষণে ২ মাসের অন্তঃসত্ত্বা এক তরুণী। এ ঘটনায় অন্তঃসত্ত্বা এই তরুণী প্রেমিক জয়নালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত শনিবার রাতে ওসমানীনগর থানা (মামলা নং-১৪) দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক প্রেমিক জয়নালকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জয়নাল উপজেলার তাজপুর ইউপির খাশিপাড়া গ্রামের উপজেলা জাতীয় পার্টি নেতা সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ ও মামলার এরজাহার সূত্রে জানা যায়, প্রায় ৯ মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে উপজেলার তাজপুর ইউপির খাশিপাড়া গ্রামের জাতীয় পার্টি নেতা সিরাজ মিয়ার ছেলে জয়নালের সাথে একই উপজেলার গোয়ালাবাজারের তরুনীর সাথে প্রথম পরিচয় হয় এবং এক পর্যায়ে ঐ তরুনীর সাথে জয়নালের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। জয়নাল প্রায় সময় প্রেমিকা তরুনীর বর্তমান বাসায় আসা যাওয়া করতো। জয়নাল তার প্রেমিক এই তরুণীকে বিয়ের প্রস্তাব দিলে তরুণী রাজি হয়ে যায়।
এক পর্যায়ে জয়নাল তার প্রেমিক তরুণীকে বিবাহ করার কথা বলে সিলেট শহরে নিয়া যায়। তারা কোন কাজী অফিসে না যেয়ে সিলেট শহরস্থ শাহ জালাল আবাসিক হোটেলে উঠে। প্রেমিকা এই তরুনী জয়নালকে কাজী অফিসে গিয়ে বিয়ে করার কথা জিজ্ঞেস করলে সে বলে, উক্ত হোটেলে একটি রাত থাকতে হবে এরপর কোর্টে গিয়ে বিয়ে করবে তারা। হোটেলে থাকা অবস্থায় গত ৪ ফেব্রুয়ারি মধ্যরাতে জয়নাল তার প্রেমিকাকে বিয়ে করবে বলে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরের দিন জয়নাল কাজী অফিসে যাওয়ার বিষয়ে তালবাহানা শুরু করলে প্রেমিকা তরুণী তার বাসায় চলে আসে। পরবর্তীতে প্রেমিক জয়নাল প্রায় সময় প্রেমিকার বাসায় আসা যাওয়া করত এবং তাকে বিয়ে করার বিষয়ে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। এরমধ্যে জয়নালের প্রেমিকা শারীরিরিকভাবে অসুস্থতা অনুভব করলে তাজপুরস্থ প্যারাডাইস হাসপাতালে গিয়ে চিকিৎসকে দেখানোর পর চিকিৎসক তাকে বলেন সে (তরুণী) ৫সপ্তাহের অন্তঃসত্ত্বা। বিষয়টি প্রেমিক জয়নালকে জানালে সে প্রেমিকের গর্ভ থাকা বাচ্চা নস্ট করে ফেলতে বলে এবং তাকে বিয়ে করবে না বলে জানায়। নিরুপায় হয়ে জয়নালের প্রেমিক তরুনী গত ১৯ মে দুপুরে জয়নালের খাশিপাড়া গ্রামস্থ বাড়িতে গিয়ে তার পিতা সিরাজ মিয়াকে বিষয়টি অবগত করে এই তরুণী। জয়নালের পিতা সিরাজ মিয়া এই তরুণীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার বাড়ি হতে চলে যাবার জন্য বলে।
এই বিষয়ে ভুক্তভোগী তরুনীর আবেদনের প্রেক্ষিতে ওসমানীনগর থানা পুলিশ অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথি ভুক্ত করে।
ঘটনার সত্যত নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, অন্তঃসত্ত্বা করুণীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করে তার কথিত প্রেকিম জয়নালকে গ্রেফতার করে গতকাল সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ভুক্তভোগী তরুণীকে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) ভর্তি করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!