বড়লেখা সীমান্তে ভারতীয় অবৈধ মোটরসাইকেলসহ চোরাকারবারী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখা সীমান্তে ভারতীয় অবৈধ মোটরসাইকেলসহ চোরাকারবারী আটক

  • সোমবার, ২২ মে, ২০২৩

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

বড়লেখার বোবারথল সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা রোববার ভোরে একটি ভারতীয় অবৈধ মোটরসাইকেলসহ জামিল আহমদ নামে এক চোরাকারবারীকে আটক করেছে। পরে মামলা দিয়ে বিজিবি তাকে বড়লেখা থানায় সোপর্দ করেছে। বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ আটক জামিলকে কারাগারে পাঠিয়েছে।

Manual2 Ad Code

জানা গেছে, বিজিবি বোবারথল জেসিও এর নায়েক সুবেদার একেএম রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের এম.পি ১৩৭৬ হতে ২৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অবস্থান করেন। এসময় ভারতীয় চোরাই মোটরসাইকেল নিয়ে পালানোর সময় বিজিবি সদস্যরা এলাকার চিহ্নিত চোরাকারবারী জামিল আহমদকে আটক করেন। আটক মোটরসাইকেলের বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানা গেছে।

বিজিবি বোবারথল ক্যাম্পের ইনচার্জ সুবেদার একেএম রমজান আলী জানান, আটক চোরাকারবারী জামিলকে রোববার দুপুরে বড়লেখা থানায় সোপর্দ করেছেন। এব্যাপারে তার বিরুদ্ধে চোরাচালান প্রতিরোধ আইনে থানায় মামলা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!