বড়লেখায় ভোক্তা অধিকারের অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা আদায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় ভোক্তা অধিকারের অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা আদায়

  • বুধবার, ২৪ মে, ২০২৩

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখা পৌরশহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার দুপুরে তদারকি অভিযান চালিয়েছে। এসময় নানা অনিয়মের দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।

উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ, অতিরিক্ত দামে খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পিসি স্কুল মার্কেটের এনাম এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা, এম আলী শপিং সেন্টারের জিম্মি রেস্টুরেন্টকে ৬ হাজার টাকা, ডাকবাংলা রোডের সামছু ভেরাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

Manual5 Ad Code

সহকারী পরিচালক শফিকুল ইসলাম জনান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এধরণের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!