ওসমানীনগরে ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগরে ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • বুধবার, ৩১ মে, ২০২৩
প্রতিকী ছবি

Manual1 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে ৫২টি ইয়াবা সহ মো: এমরান (৪২) ও গেদা মিয়া (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার গোয়ালাবাজার থেকে তাদের গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত এমরান উপজেলার গোয়ালাবাজার ইউপির নগরীকাপন গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে এবং গেদা মিয়া একই ইউপির দত্তগ্রাম কালাসারা গ্রামের মৃত রহ উল্যার ছেলে। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে ওসমানীনগর থানা এসআই সুবিনয় বৈদ্য বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ( মামলা নং-২২) দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে গোপন সংবদের ভিত্তিতে উপজেলার গোয়ালাবাজারস্থ মা ইলেক্ট্রিকের সামনে ঢাকা সিলেট মহাসড়কের পাশে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছিল। এমন খবরের ভিত্তিতে ওসমানীনগর থানা পুলিশের একটি দল সেখানে অভযন চালায়। অভিযানকালে মো: এমরান (৪২) ও গেদা মিয়াকে (৪৫) গ্রেফতার করে পলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে এমরানের নিকট থেকে ৩০পিছ এবং গেদার নিকট থেকে ২২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্দার করা হয়।

Manual3 Ad Code

ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে গতকাল বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!