বড়লেখায় শিয়ালের ফাঁদে মেছোবাঘ : মাধবকুণ্ড ইকোপার্কে অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় শিয়ালের ফাঁদে মেছোবাঘ : মাধবকুণ্ড ইকোপার্কে অবমুক্ত

  • শনিবার, ৩ জুন, ২০২৩

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখায় লোকালয়ে ফাঁদে আটক মেছোবাঘ (মেছোবিড়াল) উদ্ধার করে মাধবকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করেছে বনবিভাগ। উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর গ্রামে সামছুজ্জামানের বাড়িতে শুক্রবার রাতে লোহার খাচায় মেছোবাঘটি আটকা পড়ে। প্রায় এক সপ্তাহ ধরে এটি আশপাশের লোকজনের গৃহপালিত মোরগ-হাঁস সাবাড় করছিল। শিয়ালের কাÐ মনে করে সামছুজ্জামান ফাঁদ পেতে রাখেন।

Manual2 Ad Code

শনিবার সকালে শিয়ালের ফাঁদে মেছোবাঘ আটকা পড়তে দেখে সামছুজ্জামানের বাড়িতে উৎসুক জনতা ভিড় করেন। অনেকেই মেছোবাঘটিকে মেরে ফেললে উদ্যত হলে স্থানীয় ওয়ার্ড মেম্বার আনিছ আহমদ তাদের বাধা দিয়ে বনবিভাগে খবর দেন।

Manual7 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) ২০০৮ সালে মেছোবিড়ালকে বিপন্ন প্রজাতির তালিকায় অর্ন্তভুক্ত করেছে।

পরিবেশকর্মীরা জানিয়েছেন, মেছোবিড়াল মূলত খাল, বিল ও ঝোপঝাড়ে বসবাস করে। এরা মূলত মাছসহ বিভিন্ন ধরনের ছোটখাটো প্রাণী খেয়ে বেঁচে থাকে। কখনও সুযোগ পেলে গৃহপালিত হাঁস-মোরগও ধরে নিয়ে যায়।

বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, খবর পেয়ে কয়েকজন কর্মচারি নিয়ে দুপুরে তিনি অক্ষত অবস্থায় মেছোবাঘটিকে উদ্ধার করেন। উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের নির্দেশে বিকেলে এটিকে মাধবকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করেছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!