পর্বতারোহী রত্না স্মরণে : কমলগঞ্জের শমশেরনগরে ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

পর্বতারোহী রত্না স্মরণে : কমলগঞ্জের শমশেরনগরে ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত

  • শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual3 Ad Code

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ক্রীড়াবিদ ও পর্বতারোহী রেশমা নাহার রতœার স্মরণে ও তার মৃত্যুর ঘটনার সুবিচারের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোর পৌনে ৬টায় উপজেলার শমশেরনগর চৌমুহনা চত্বর এ দৌড় শুরু হয়ে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় গেটে ইউটার্ণ দিয়ে শমশেরনগর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসে সাড়ে ১০ কি:মি: দৌড় শেষ করেন রানার্সগণ। এতে ১০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। সকলেই ৫০ মিনিট হতে ১ ঘন্টা সময়ের মধ্যে দৌড় সমাপ্ত করেন।

Manual2 Ad Code

দৌড় শেষে শমশেরনগর শহিদ মিনারে মানববন্ধন করে রেশমা নাহার রত্না হত্যার সুবিচার ও সড়ক মহাসড়কে সাইকেল লেন বাস্তবায়নের দাবিতে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষনা করেন শমশেরনগর রানার্স কমিউনিটির সমন্বয়ক সুলেমান হাসান।

শমশেরনগর রানার্স কমিউনিটির নেতৃবৃন্দ জানান, রত্না একাধারে দৌড়বিদ, পর্বতারোহী ও সাইক্লিস্ট। গত ৭ আগস্ট রাজধানীতে সাইক্লিং করার সময় মাইক্রোবাসের ধাক্কায় তিনি নিহত হন। এতে আমরা মর্মাহত। তার স্মরণে ও ঘটনার সুবিচারের দাবিতে আমরা ভার্চুয়াল দৌড়ে অংশ নিয়েছি। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ও জন-সচেতনতামূলক সমাবেশ করেছি। একই সময় দেশের ৫০টি স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

এসব কর্মসূচিতে রত্না হত্যাকান্ডের প্রতিবাদ, দ্রুত বিচারের দাবী ও শহরের প্রধান সড়কগুলোতে আলাদা সাইকেল লেন করার দাবী জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজধানীর শেরে বাংলা নগর থানার লেক রোড এলাকায় সাইকেল চালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারান পর্বতারোহী রেশমা নাহার রত্না (৩৩)।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!