ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে-পরিবেশমন্ত্রী

  • শনিবার, ১ জুলাই, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে জনগণের সকল দাবী দাওয়া পূরণ হবে। যতক্ষণ শেখ হাসিনা ক্ষমতায়, ততক্ষণ দেশের উন্নয়ন অগ্রগতি সাধিত হয়। মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন ভিক্ষা করে না বরং বিশ্বের অন্যান্য দেশকে সাহায্য করে। তাই, দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় আনতে হবে।

তিনি শনিবার (১ জুলাই) দুপুরে মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual6 Ad Code

Manual2 Ad Code

পরিবেশমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গঠনের প্রয়োজন হত না। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদের বিষয়ে কথা বলা নিষিদ্ধ ছিল। দেশের উন্নয়ন বন্ধ হয়েছিল, সন্ত্রাসের উত্থান হয়েছিল। তাই দেশের শান্তি শৃঙ্খলা, উন্নয়ন অগ্রগতির জন্য শেখ হাসিনার কোন বিকল্প নেই।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি হরিপদ করের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মনবীর রায় মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!