চলমান উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নাই-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

চলমান উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নাই-পরিবেশমন্ত্রী

  • মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘বাংলার মানুষের ভাগ্যোন্নয়নের সংকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নানামুখী উন্নয়ন কর্মকান্ডের মধ্য দিয়ে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি জোট উন্নয়নকে বাধাগ্রস্ত ও দেশকে অস্থিতিশীল করতে ২০১৩-১৪ সালের মতো পুনরায় আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। তবে তাদের কোনো ষড়যন্ত্রই আর বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। দেশের জনগণ তাদের এই ষড়যন্ত্র রুখে দেবে।’

Manual7 Ad Code

আন্দোলনরত বিরোধী দলগুলোর উদ্দেশে পরিবেশমন্ত্রী বলেন, ‘আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ যাদের সমর্থন দেবে, তারাই দেশ পরিচালনা করবে, তাই অযথা নৈরাজ্য সৃষ্টি করবেন না।’

তিনি মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের পৌরশহরের ‘বড়লেখা আদালত এলাকা থেকে উত্তর চৌমুহনীর শাহবাজপুর রেল গেট’ পর্যন্ত ২ হাজার ৭০০ মিটার সড়ক প্রশস্তকরণ (ফোরলেন) কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নে এই কাজে সরকারের ব্যয় হচ্ছে প্রায় ৩৪ কোটি টাকা।

Manual4 Ad Code

এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় পরিবেশমন্ত্রী আরো বলেন, ‘চলমান উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই। তার দূরদর্শী নেতৃত্বে পরিকল্পনা মতো বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে। দেশের অভাবনীয় উন্নয়নের জন্য বিশ্বনেতারও শেখ হাসিনার প্রশংসা করছেন।’

Manual4 Ad Code

পৌরমেয়র আবুল ইমাম মো. কামরুন চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও সুনজিত কুমার চন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, রফিক উদ্দিন আহমদ, এনাম উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!