বড়লেখায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্মরণে আলোচনা ও দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান সিলেট বিভাগের শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের

বড়লেখায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্মরণে আলোচনা ও দোয়া

  • বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

Manual3 Ad Code
 বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পরিশুদ্ধ গণমাধ্যমের পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাদ যোহর তাঁর স্মরণে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্টিত হয়।
স্বজন সমাবেশ ও যুগান্তরের বড়লেখা প্রতিনিধির যৌথ আয়োজনে উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বজন সম্পাদক ও প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু। যুগান্তরের বড়লেখা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব এর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক স্মৃতি কুমার সিংহ, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য কয়েছ আহমদ, সাংবাদিক লিটন শরীফ, তপন কুমার দাস, মস্তফা উদ্দিন, সহকারি শিক্ষক আফসানা আক্তার, রকিব হাসান, সুমন চক্রবর্তী, সাইফুল ইসলাম প্রমুখ।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের কামিল শিক্ষক মাওলানা মো. এবাদুর রহমান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!