জাতির পিতার স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করছেন শেখ হাসিনা-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

জাতির পিতার স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করছেন শেখ হাসিনা-পরিবেশমন্ত্রী

  • রবিবার, ১৬ জুলাই, ২০২৩

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় মুজিব শতবর্ষ উপলক্ষে সর্বশেষ হালনাগাদকৃত ‘ক’ শ্রেণির ৪৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে শতভাগ পুনর্বাসনের মাধ্যমে বড়লেখা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত যৌথ সভায় ঢাকাস্থ সরকারি কার্যালয় হতে (ভার্চুয়ালি) যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এই ঘোষণা প্রদান করেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

Manual4 Ad Code

যৌথ সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বড়লেখা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করায় স্থানীয় জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। মন্ত্রী বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে জাতির পিতার স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বড়লেখার মত একটি সীমান্তবর্তী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করা একটা যুগান্তকারী ঘটনা।

Manual2 Ad Code

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। সরকারের উপহার প্রাপ্ত গৃহে বসবাসরত মানুষের জীবনমানের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার জন্য প্রশাসনের কর্মকর্তাদের প্রতি মন্ত্রী আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী এসব জনগণের পাশে আছেন তাই তাদের জন্য সবকিছু করতে আপনারা সচেষ্ট থাকবেন। সরকারের দেওয়া এই ভূমি এবং গৃহে বাস করে জীবনমানের উন্নয়ন ঘটানোর জন্য উপকারভোগীদের প্রতি মন্ত্রী আহ্বান জানান। জনগণের জন্য প্রধানমন্ত্রীর অবদানের কথা চিন্তা করে আগামী নির্বাচনে সিদ্ধান্ত গ্রহণের জন্য উপকারভোগিদের প্রতি আহবান জানান।

Manual2 Ad Code

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও এসিল্যান্ড জাহাঙ্গীর হোসাইনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত এই সংক্রান্ত যৌথ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাহিনা আক্তার, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, জয়নাল আবেদীন, ছালেহ আহমদ জুয়েল, এনাম উদ্দিন রফিক উদ্দিন আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!