মৌলভীবাজারে পাগলা কুকুরের কামড়ে ১২জন আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজারে পাগলা কুকুরের কামড়ে ১২জন আহত

  • বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে কুকুরের কামড়ে ১২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৯ জুলাই) রাতে মৌলভীবাজার জেলা শহরের বিভিন্ন সড়কে বিভিন্ন সময়ে এ ঘটনাটি ঘটে।

Manual1 Ad Code

আহতরা হলেন, মোঃ আজিজ মিয়া (২৫), ময়নুল ইসলাম (৩১), কালা চাঁন (৩৩), মারজান মিয়া (২৩),আবুল হোসেন(৩৩),সোবহান মিয়া (৩০), বিশ্বজিৎ (৩৫), সাইফুল মিয়া (৩০), অরপা দাস (১৫), ইউনুছ মিয়া (৩৮), শেখ মাসুদ (৬০), রাজা মিয়া (৩০)।

Manual4 Ad Code

আহতরা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং  মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

Manual8 Ad Code

কুকুরের কামড়ে আহত রাজা মিয়া জানান, রাত দশটার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে শমসেরনগর সড়কে হঠাৎ একটি পাগলা কুকুর দৌড়ে এসে পায়ে কামড় দেয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক বিনেন্দু ভৌমিক জানান, কুকুর কামড় দিলে অন্তত তিনটি ভ্যাকসিন দিতে হবে। আমাদের কাছে যারা এসেছেন তাঁদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!