দক্ষিণ সুরমায় নকল সোনা বিক্রিতে সক্রিয় অসাধু নারী চক্র – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

দক্ষিণ সুরমায় নকল সোনা বিক্রিতে সক্রিয় অসাধু নারী চক্র

  • শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

Manual5 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধি :: গ্রামের সহ সরল মানুষকে ধোকা দিয়ে খাটি সোনা বলে নকল সোনা বিক্রি করেছে একটি চক্র। এ চক্রগুলো সক্রিয় রয়েছেন সিলেট নগরী ও আশপাশ এলাকায়। গত বছরখানেক আগ থেকেই মহিলা চুর চক্রের সঙ্গবদ্ধ দল শপিং কমপ্লেক্স, ডাক্তারদের চেম্বারসহ পথচারীদের বেকায়দায় ফেলে হাতিয়ে টাকা, অলঙ্কারসহ মুল্যবান জিনিসপত্র। এ চক্রটিকে ধরতে বিভিন্ন সময় অভিযান অব্যাহত রেখেছে এসএমপি পুলিশ।

Manual7 Ad Code

অভিনব কায়দায় বিক্রি করার চেষ্টা করলে ১৯ আগষ্ট শনিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার থানাধীন দক্ষিণ বলদী গ্রামের হেলাল স্ত্রী’ও কাছে স্বর্ণ বিক্রি করতে গেলে হাতে নাতে ধরা পরে একজন নারী । সুলতানা বেগম নামের এই নারী স্বর্ণ দেখায়। স্বর্ণগুলো নিয়ে সন্দেহ্ন সৃষ্টি হলে হেলাল মিয়ার চাচাতো ভাই পারুল মিয়ার কাছে নিয়ে আসলে তিনি নিশ্চিত হন যে স্বর্ণটি নকল। এসময় সুলতানা বেগমকে জেরা করা শুরু করলে সে হিমশিম শুরু করে এবং নিজেকে বলদি এলাকায় বাসিন্দা বলে পরিচয় দিতে থাকে। পরে জনতার চাপে সে তার আসল পরিচয় প্রকাশ করে। তার নাম সুলতানা বেগম (৩০) গোলাপগঞ্জ থানার ফুলবাড়ি ইউনিয়নের মোকাম টিলা গ্রামের শুকুর আলী’ মেয়ে এবং মাসুক মিয়ার স্ত্রী এবং সে স্বামীকে নিয়ে বর্তমান দক্ষিণ সুরমার পিরিজপুর এলাকায় বসবাস করছে।

Manual4 Ad Code

গোপন সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার ভার্থখলা মসজিদ বাজারে এই সোনা চক্রের সদস্যরা নকল সোনা ও সোনা নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রতারক সুলতানা বেগম ও তার সহযোগীরা অভিনব কায়দায় নকল সোনা বিক্রি কালে ২০২০ সালে নগরীর মহাজনপন্টি এলাকায় সোনা বিক্রি পালিয়ে গেলে তাদেরকে বন্দরবাজার এলাকায় জনতা আটক করে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি জি,আর ১০৬/২০২০ নং মামলা রয়েছে।

Manual3 Ad Code

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সামছুদ্দোহা পিপিএম জানান, এই চক্রটি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীরা যদি অভিযোগ করেন, তাহলে তদন্তপূর্বক সিন্ডিকেট ভাঙতে পুলিশ কাজ করবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!