কমলগঞ্জে কৃষকের অভিযোগে  ভোক্তা আইনে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে চোরাচালান পণ্য উদ্ধার, গ্রেফতার ৩ বড়লেখা সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি-জনতার কঠোর অবস্থান বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন দিগন্ত: আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননা পেলেন বড়লেখার জাবেদ জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু `দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার

কমলগঞ্জে কৃষকের অভিযোগে  ভোক্তা আইনে জরিমানা

  • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
কমলগঞ্জ :: ভোক্তা আইনে জরিমান করছেন মো. আল-আমিন। ছবি :: এইবেলা

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজা) প্রতিনিধি::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে অতিরিক্ত দামে কৃষি পণ্য ও বীজ বিক্রয় কৃষকের এমন অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযুক্ত বীজ বিক্রেতা প্রতিষ্ঠান খাঁন এন্ড সন্সকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার বেলা ৩ সেপ্টেম্বর দুইটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় আদমপুর বাজার ও নৈনারপার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, কৃষকদের সরলতার সুযোগ নিয়ে অতিরিক্ত দামে টমেটো বীজ বিক্রি করছে এমনি অভিযোগ এনে কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার এলাকার মো: সাজ্জাদ হোসেন নামে একজন কৃষকের কাছ থেকে খাঁনএন্ড সন্স এর বিরুদ্ধে ৪৫০ টাকার টমেটোর বীজ ৭০০ টাকার অধিক দামে বিক্রি করার অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সরেজমিনে তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে অতিরিক্ত দামে কৃষি পণ্যের বীজ বিক্রয় করার দায়ে খান এন্ড সন্সকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী মো: সাজ্জাদ হোসেনকে জরিমানার ২৫শতাংশ ৪ হাজার টাকা প্রদান করা হয়।

Manual7 Ad Code

এছাড়াও অভিযান কালে একই ফ্রিজে মাছ মাংসের পাশাপাশি ঔষধ রাখা, নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে আদমপুর বাজারে অবস্থিত ন্যাশনাল ফার্মেসীকে ২ হাজার ৫ শত টাকা, কুরমা রোডে অবস্থিত হক ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকা, নইনারপাড় বাজারে অবস্থিত ইভা ট্রেডার্সকে ১ হাজার ৫ শত টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। তিনি জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

পিআরএন/জেএইচজে

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!