বড়লেখায় ২১ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় ২১ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

Manual2 Ad Code

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিনকে ২১ বছর পর গ্রেপ্তার করেছে বড়লেখা পুলিশ। শনিবার ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। শিপন উপজেলার মুদৎপুর গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে। রোববার ১৭ সেপ্টেম্বর বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

পুলিশ জানায়, ২০০২ সালে উপজেলার মুদৎপুর গ্রামের বেলাল আহমদ হত্যা মামলায় আদালত শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড দেন। রায়ের পর শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিন পলাতক ছিলেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এএসআই আবু তালেবের নেতৃত্বে এএসআই আব্দুর রহিম সহ পুলিশের একটি দল ঢাকার আশুলিয়া এলাকায় এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সহায়তায় অভিযান চালিয়ে শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিন গ্রেপ্তার করেন।

বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান রোববার বিকেলে বলেন, একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!