সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর স্মরণ সভা ও দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর স্মরণ সভা ও দোয়া

  • শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় সাবেক প্রতিমন্ত্রী, চার বারের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রিয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে শনিবার দুপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রতুলি বাজার সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে বড়লেখা অবসরপ্রাপ্ত প্রবীণ সংঘ এর আয়োজন করেছে।

Manual5 Ad Code

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ খলিলুর রহমান। মরহুমের পরিবার থেকে বক্তব্য দেন তার ভাগ্নে নাহিদ আহমদ চৌধুরী।

Manual3 Ad Code

প্রবীণ সংঘের সদস্য মদরিছ আলীর সভাপতিত্বে ও আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কর্মময় জীবন ও বড়লেখায় শিক্ষা-যোগাযোগ ক্ষেত্রে তার অসামান্য অবদান তোলে ধরে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত প্রবীণ সংঘের জেনারেল সেক্রেটারি আব্দুর সাত্তার, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ জায়েদ আহমদ, জুড়ী টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, পাথারিয়া গাংকুল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, এবাদুর রহমান চৌধুরী প্রতিষ্ঠিত গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, নারীশিক্ষা একাডেমি অনার্স কলেজের সহকারি অধ্যাপক মোশারফ হোসেন সবুজ, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, পাথারিয়া ছোটলেখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রিয়াজুল ইসলাম, জাপা নেতা অনুকুল চন্দ্র দেব, বিএনপি নেতা ফয়জুর রহমান, ইউপি সদস্য আমিনুল হক, সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, নাদের আহমদ, বদরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!