কাতারে বড়লেখার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম সংবর্ধিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কাতারে বড়লেখার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম সংবর্ধিত

  • বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা:

Manual8 Ad Code

বড়লেখা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম সংক্ষিপ্ত সফরে কাতার গমন করায় কাতারস্থ বড়লেখা প্রবাসীবৃন্দসহ সেখানকার বিভিন্ন সংগঠন তাকে পৃথকভাবে সংবর্ধনা দিয়েছে।

বড়লেখা প্রবাসীবৃন্দ আয়োজিত কাতারের দোহা সিটির একটি অভিজাত রেষ্টুরেন্টে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবর্ধনা সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক জামাল আহমদ ও মখলিছুর রহমান।

Manual3 Ad Code

Manual3 Ad Code

বিশিষ্ট রাজনীতিক, ব্যবসায়ি ও সমাজসেবক লোকমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামির আমির এমাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন কাতার প্রবাসী ব্যবসায়ি শিব্বির আহমদ, এনামুল হক, নজরুল ইসলাম, আব্দুর নুর, আব্বাস উদ্দিন, রমুজ আলী, জহুর উদ্দিন, হারুনুর রশীদ, খিজির আহমদ, আব্দুল হক, সেফুল আহমদ, শামছুল ইসলাম, হাফেজ সুহেল আহমদ, সাইদুল ইসলাম, জুয়েল আহমদ, হাফেজ হেলাল উদ্দিন প্রমুখ।

এছাড়াও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলামকে কাতারস্থ দক্ষিনভাগ ওয়েলফেয়ার সোসাইটি, আলখের বড়লেখাবাসী, কুলাউরা আলখোর সোসাইটি, সানাইয়া বড়লেখা শ্রমিকদের পক্ষ থেকে পৃথক পৃথক সংবর্ধনা দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews