বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা

  • সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখায় সনাতন ধর্মাবম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা করেছে।

Manual3 Ad Code

সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হিন্দু-মুসলমান সম্প্রীতিতে কেউ যাতে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সংশ্লিষ্টদের সজাগ দৃষ্ঠি রাখার এবং দুর্গাপূজায় পুজামন্ডপের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, পল্লীবিদ্যুৎ সমিতিকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন গুজব বা ধর্ম নিয়ে কটূক্তি করলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম, থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, পল্লীবিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সুহেল রানা চৌধুরী, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বর্নী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!