বড়লেখার দাসেরবাজার কলেজে বহিরাগতদের হামলায় আহত ১০ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখার দাসেরবাজার কলেজে বহিরাগতদের হামলায় আহত ১০

  • রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলার দাসেরবাজার আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠানে সামনে বসা নিয়ে শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ ঘটেছে। এতে আহত হয়েছেন কলেজের ২ শিক্ষকসহ ১০ ছাত্র। রোববার বেলা ২টার দিকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, কলেজের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টান চলাকালীন শিক্ষার্থীদের মধ্যে সামনে বসা নিয়ে কথা-কাটাকাটির জেরে হাতাহাতি হয়। এসময় শিক্ষকদের হস্তক্ষেপ বিষয়টি সমাধান করা হয়। কিছুক্ষণ পর অত্র কলেজের বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম এলাকার কয়েকজন শিক্ষার্থী তাদের এলাকায় ফোন দিয়ে বখাটে কয়েকজন ছেলেদের এনে অনুষ্টান চলাকালীন সময়ে শ্রেণিকক্ষ ও অফিসে অতর্কিতভাবে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে কলেজের দুই শিক্ষকসহ ১০ শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ও কলেজের গভর্নিংবডির সভাপতি উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

Manual8 Ad Code

বহিরাগতদের ইটপাটকেল নিক্ষেপে আহত হন কলেজ শিক্ষক সারমিন সুলতানা ও কাওছার আহমদ, শিক্ষার্থী তানভির হোসেন, এমরান আহমদ (২), সাব্বির আহমদ, আহবাব হোসেন, আফসার হোসেন প্রমুখ।

Manual6 Ad Code

অধ্যক্ষ সুরজিত দেবনাথ জানান, নবীনবরণ অনুষ্ঠানে সামনে বসা নিয়ে ছাত্রদের দুইগ্রুপের বাকবিতন্ডা দেখা দেয়। শিক্ষকরা বিষয়টি সমাধান করে দেন। একপর্য়ায়ে একগ্রুপ ছাত্র অনুষ্ঠান থেকে বের হয়ে যায়। পরে বহিরাগতদের নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে দুইজন শিক্ষকসহ ১০ শিক্ষার্থী আহত হয়েছে। এব্যাপারে গভর্নিংবডির সিদ্ধান্ত অনুযায়ি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!