বড়লেখায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

বড়লেখায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

  • শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি

বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্থ নি¤œ আয়ের ৫০ জন দরিদ্র মানুষের ঘরবাড়ি মেরামত ও সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

Manual8 Ad Code

একই অনুষ্ঠানে তিনি উপজেলার ক্যান্সার আক্রান্ত দুইজন রোগীর (প্রতিস্থাপিত) চিকিৎসার জন্য জনপ্রতি ৫০ হাজার টাকা হারে ১ লাখ টাকার সহায়তার চেক বিতরণ করেন।

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম সচিব) মো. আখতার উজ-জামান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, রফিক উদ্দিন আহমদ, এনাম উদ্দিন প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews