কুলাউড়ার জয়চন্ডীতে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ, আটক-১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার জয়চন্ডীতে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ, আটক-১

  • রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

Manual7 Ad Code

“মোবাইলে চিত্র ধারন করে এক লক্ষ টাকা চাঁদা দাবী”

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে কথিত সালিশের নামে গভীর রাতে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত ধর্ষকরা ধর্ষণের ঘটনাটি মোবাইলে রেকর্ড করে এবং ছবি তুলে রাখে। ঘটনাটি কাউকে জানালে স্বামী সন্তানকে হত্যার হুমকি দেয়। পাশাপশি নগ্ন ভিডিও এবং ছবি দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে।

ঘটনাটি ঘটেছে গত ৫ নভেম্বর রোববার রাত আনুমানিক ১টায়। পরদিন ওই গৃহবধু অসুস্থ হয়ে পড়লে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা শেষে ১২ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ওই গৃহবধু কুলাউড়া থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা (নং- ০৭ তারিখ, ১২/১১/২০২৩) দায়ের করেন। মামলা দায়েরের একসপ্তাহ পর পুলিশ শাকিব মিয়া (২২) এক আসামী গ্রেফতার করলেও আসামীরা চিহ্নিত সন্ত্রাসী হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গৃহবধুর স্বামীর বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানায়। তিনি শ্বশুর বাড়িতে এসে শহরে এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে ভুলক্রমে অন্য বাসায় ঢুকে পড়েন। বাসার মালিক জয়চন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার আলিম উদ্দিনকে বিষয়টি জানান। বিষয়টি নিষ্পত্তির নামে গৃহবধুর স্বামীকে নিয়ে (গৃহবধুর বাবার) বাড়িতে যান মেম্বার আলিম উদ্দিন। গৃহবধুর ঘরে সালিশের নামে সময়ক্ষেপন করতে থাকেন তারা। একপর্যায়ে রাত ১ টার দিকে আসামীরা গৃহবধুকে বলেন , ‘তোমার স্বামী খারাপ লোক, তাকে ছেড়ে দেও, তোমার ভালো হবে।  এভাবে চাপ সৃষ্টি করেন।

এক পর্যায়ে কাদিপুর ইউনিয়নের পূর্বমনসুর গ্রামের ছিদ্দেক আলীর ছেলে সুন্দর আলী (৩২), স্থানীয় লৈয়ারহাই গ্রামের কুতুব আলীর ছেলে শাকিব মিয়া (২২) ও রায়গ্রামের কানাই লাল ঘোষের ছেলে রনধীর ঘোষ (৪০) গৃহবধুকে জোরপূর্বক বাথরুমে নিয়ে ওড়না ও জামা দিয়ে হাতমুখ বেঁধে সম্পুর্ন বিবস্ত্র করে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও এবং স্থিরচিত্র ধারণ করে। এক পর্যায়ে ধর্ষণকারীরা গৃহবধুকে ছেড়ে দেয় এবং এই ঘটনা কাউকে জানালে তার স্বামী সন্তানকে খুন করে ফেলবে বলে হুমকি দেয়।

Manual7 Ad Code

ধর্ষণকারীরা ঘটনার পরদিন গৃহবধুর বাড়িতে গিয়ে ভিডিও এবং স্থির চিত্র দেখিয়ে এক লক্ষ টাকা দাবি করে। তখন গৃহবধুর মা মানসম্মানের ভয়ে নগদ ৪০ হাজার টাকা এবং দুটি চেক প্রদান করেন।

Manual8 Ad Code

এব্যাপারে জয়চন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার আলিম উদ্দিন জানান, আমি ধর্ষণের ঘটনা কিছুই জানি না। তারাও আমাকে কিছু বলেনি। পরের দিন সুন্দর গংরা টাকা নিয়েছে শুনেছি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শাকিব মিয়াকে রোববার গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!