আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সংরক্ষিত বন ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন:  ছাতকে দেড় কোটি টাকার ক্ষতি কুলাউড়ায় অনলাইন ৪ জুয়াড়ীসহ ৭ জন আটক জর্জিয়ায় বড়লেখার ইটালি প্রবাসির মৃত্যু- লাশ পৌঁছে দিতে সরকারের প্রতি বাবা-মা ও স্ত্রীর আকুতি বড়লেখায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু কমলগঞ্জে সংরক্ষিত বনের ৫একর ভূমি উদ্ধার; অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বনবিভাগ বড়লেখায় প্রাইমারি স্কুলের আঙিনায় বৃক্ষ চারা রোপন কার্যক্রমের উদ্বোধন আদালতের নির্দেশে দোকান খুলে নগদ টাকা, মালামাল ও লাইসেন্স না পাওয়ার অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি। আত্রাইয়ে বয়তুল্ল্যাহ সেতুর পাশে ধস: বড় দুর্ঘটনার আশঙ্কা

আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত 

  • বুধবার, ২৪ জুন, ২০২৬

Manual2 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ ও সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায়  জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এখানে অবস্থান কর্মসূচি পালন শেষে নেতাকর্মীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কলেজ মোড় হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা রাজপথে বিভিন্ন স্লোগান দেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃংখলা বাহিনীকে আহবান জানান ।
অবস্থান কর্মসূচি চলাকালে দলীয় নেতারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।
নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে সবসময় পাহারাদারের ভূমিকা পালন করবে।
বক্তারা আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যে  বিএনপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা কিংবা নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য তারা সবার প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক, আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, আলহাজ্ব সহিরুজ্জামান সাজু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ইদ্রিস আলী, সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহাবুবার রহমান, পৌর বিএনপির আহবায়ক, মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল এহসান, হাসান জোবায়ের হিমেল, জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা ফজলুল হক, জেলা ছাত্র দলের আহবায়ক সোহেল রানা।
এছাড়াও জেলা বিএনপি উপজেলা বিএনপি,জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ  বিপুল সংখ্যক নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!