বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার

  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

বড়লেখা উপজেলার ডিমাই সীমান্ত এলাকা থেকে বিজিবি বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোররাতে ৩টি অবৈধ বিদেশি পিস্তল, ২টি কুকি চাপাতি সহ বিপুল পরিমাণ বিষ্ফোরক দ্রব্য উদ্ধার করেছে। সন্ধ্যায় বিজিবি উদ্ধারকৃত অস্ত্র ও বিষ্ফোরক থানায় জমা দিয়ে মামলা করেছে বলে জানিয়েছেন বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান।

Manual3 Ad Code

সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় অব্যাহত তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) বৃহস্পতিবার ভোররাতে বড়লেখা সীমান্তে এই বিশেষ অভিযান চালিয়েছে।

Manual7 Ad Code

বিজিবি জানিয়েছে, একটি সংঘবদ্ধ অস্ত্র চোরাচালানকারী চক্র পার্শ্ববর্তী দেশ থেকে দেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক নিয়ে আসার পরিকল্পনা চালায়। সীমান্ত এলাকার দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলাকীর্ণতাকে কাজে লাগিয়ে চক্রটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তাদের অপতৎপরতার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি তাৎক্ষণিক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সম্ভাব্য রুটসমূহে বিশেষ টহল ও অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে চোরাচালানকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে এলাকায় তল্লাশি চালিয়ে বিজিবি ৩টি পিস্তল, ২৩টি উচ্চ বিস্ফোরক টিউব, ২৪টি ডেটোনেটর, ১৫মিটার ডেট নেটর কর্ড, ২টি কুকি চাপাতি উদ্ধার করেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান জানান, সীমান্তে বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, অবৈধ অস্ত্র ও বিষ্ফোরক উদ্ধারের ব্যাপারে বিজিবি বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় মামলা করেছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!