বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল

  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় দল। রানার্স আপ হয়েছে দাসেরবাজার উচ্চ বিদ্যালয় বিতার্কিক দল। বৃহস্পতিবার দুপুরে পাথারিয়া ছোটলেখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম মাহবুব। স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাবেক শিক্ষক রিয়াজুল ইসলাম।

‘অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ প্রস্তাবনার পক্ষে প্রতিদ্বন্দ্বীতা করে চ্যম্পিয়ন হয়েছে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল। রানার্স আপ হয়েছে প্রস্তাবনার বিপক্ষে অবস্থানকারী দাসেরবাজার উচ্চ বিদ্যালয় বিতার্কিক দল। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়েছে প্রস্তাবনার পক্ষ দলের দলনেতা নুসরাত জাহান মোহনা।

Manual5 Ad Code

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভপাতি অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক অরবিন্দ রায় পুরকায়স্তের সভাপতিত্বে ও সুজাউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সল আহমদের সঞ্চালনায় পুরস্কার বিতরণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মাহবুব আলম মাহবুব।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন পাথারিয়া ছোটলেখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রব, বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ও বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মঈনুল ইসলাম, বিতর্ক প্রতিযোগিতার বিচারক নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তফা কামাল, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ সিংহ, বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরিয়ম জমিলা, শিক্ষার্থী অভিভাবক ফয়সল আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!