মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বনমন্ত্রী শাহাব উদ্দিনের মনোনয়ন সংগ্রহ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বনমন্ত্রী শাহাব উদ্দিনের মনোনয়ন সংগ্রহ

  • মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য প্রার্থী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি মঙ্গলবার দুপুরে সহকারি রিটার্নিং অফিসার ও ইউএনও’র কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নৌকার প্রার্থী পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিনের পক্ষ থেকে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার সুনজিত কুমার চন্দ এবং উপজেলা নির্বাচন অফিসার দীপক কুমার রায়ের হাত থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছয়দুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!