মৌলভীবাজার ৩ আসনে মনোনয়ন জমা দিলেন জিল্লুর রহমান ও এম এ রহিম সিআইপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

মৌলভীবাজার ৩ আসনে মনোনয়ন জমা দিলেন জিল্লুর রহমান ও এম এ রহিম সিআইপি

  • বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা, মৌলভীবাজার :: সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জিল্লুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা তিনটায় মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, মসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ন‌ওশের আলী খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Manual8 Ad Code

এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এম এ রহিম সিআইপি।

Manual8 Ad Code

বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরীর কাছে এই মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, পৌর কাউন্সিলর জালাল আহমদ, ফয়ছল আহমদ প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews