বড়লেখায় নিসচা’র প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি, আলোচনা ও ছাগল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

বড়লেখায় নিসচা’র প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি, আলোচনা ও ছাগল বিতরণ

  • শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই’র (নিসচা) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা শাখার আয়োজনে পৌরশহরে র‌্যালি, আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ দুই ব্যক্তির পরিবারকে উপহার স্বরূপ ছাগল বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

নিসচা বড়লেখা উপজেলা শাখার সহসভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদের সঞ্চালনায় ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীন।

Manual5 Ad Code

প্রধান আলোচকের বক্তব্য রাখেন নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা দৈনিক যুগান্তর ও জালালাবাদের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুর রব।

বিশেষ অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু সাংস্কৃতক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ-উল ইসলাম প্রিন্স, পুলিশ সদস্য মুহিত আহমেদ, আতিকুর রহমান, এমএম আতিক, নিসচা বড়লেখা শাখার পৃষ্টপোষক তপন চৌধুরী, মোহাম্মদ হানিফ পারভেজ, মোহাম্মদ তারেক হাসনাত, আশফাক আহমদ, নিসচার কেন্দ্রীীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাসিম মাহদি।

এছাড়াও বক্তব্য দেন নিসচা’র বড়লেখা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মারুফ হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, সদস্য জমির উদ্দিন, ওলিউর রহমান পারভেজ, জাকারিয়া আহমদ, শাহরিয়ার শাকিল, সাদিকুর রহমান, শাহাব উদ্দিন, এহসান আহমদ, আব্দুল হামিদ, আফজাল হোসেন রুমেল, এমরান আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

পরে নিসচার ৩১ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ দুটি পরিবারের মাঝে দুগ্ধজাত ছাগল বিতরণ করে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!