ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় মহানবিজয় দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় মহানবিজয় দিবস পালিত

  • শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

Manual2 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার বিজয় দিবসের ভোরে তাজপুর ডিগ্রি কলেজ শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত ইউএনও মহুয়া শারমিন ফাতেমা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম  আহমদ ভিপি শহীদর শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।

Manual3 Ad Code

এর পর পর ওসমানীনগর থানা পুলিশ, ফায়ার ব্রিগেড, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব, শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

Manual3 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান আনা মিয়া এবং তথ্য কর্মকর্তার যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, নবাগত ওসি রাশেদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আবদাল মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া,  সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুল, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল ও মুক্তিযোদ্ধার সন্তান যোবায়ের আহমদ শাহিন। পরে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপহার বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!