হবিগঞ্জে নৌকার প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

হবিগঞ্জে নৌকার প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহর

  • রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে হবিগঞ্জ থেকে এক নৌকার প্রার্থীসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তন্মধ্যে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ১৪ দলের শরিক হিসেবে আসনটি জাতীয় পাটিকে ছাড় দেওয়া হয়েছে। এ কারণে আওয়ামী লীগের প্রার্থী সরে গেলেন।

Manual5 Ad Code

রোববার ( ১৭ ডিসেম্বর) বিকেলে ডা. মুশফিক হোসেন চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করে নেন। এর আগে তিনি এই আসনে নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন। ওই আসনে এখন জাতীয় পার্টির সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু মহাজোটের প্রার্থী হিসাবে লড়াই করবেন। তবে সেখানে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেবী চন্দ জানান, ডা. মুশফিক হোসেনসহ পাঁচজনের মনোনয়ন প্রত্যাহার করেছেন। অন্যরা হলেন- হবিগঞ্জ-১ আসনে ইয়াসমিন আক্তার মুন্নি (জাকের পার্টি), মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), হবিগঞ্জ-২ আসনে মো. ছাদিকুর মিয়া তালুকদার (তৃণমুল বিএনপি) ও হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ আবুল খায়ের (জাকের পার্টি)।##

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!