মাধবপুরে চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় শিশু নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

মাধবপুরে চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় শিশু নিহত

  • বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

Manual3 Ad Code

 মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় তানিশা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে মাধবপুর পৌরসভার আলাকপুর এলাকার সৌদিআরব প্রবাসী উজ্জ্বল মিয়ার কন্যা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ ও সাতছড়ী’র মধ্যবর্তী স্থানে চুনারুঘাট থেকে দ্রুত গতিতে আসা একটি বালু বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো-ট- ২০-০৭৬৯) পরিবারের সাথে চা বাগানে ঘুরতে আসা তানিশা’কে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual2 Ad Code

খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনিক দেব এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘাতক ট্রাকটিকে ধাওয়া করলে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।

মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!