বড়লেখায় বড়দিন উদযাপনে ৪৭ গীর্জায় চাল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় বড়দিন উদযাপনে ৪৭ গীর্জায় চাল বিতরণ

  • বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual7 Ad Code

বড়লেখায় খ্রীষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (২৫ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার ৪৭টি গীর্জায় সাড়ে ২৩ মেট্টিক টন চালের ডিও প্রদান করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে জি.আর কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গীর্জা প্রতি ৫০০ কেজি করে চাল বিতরণ করেছে।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে চালের ডিও বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, ডিমাই মিশনের ফাদার কাজল গমেজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন এবং সদর ইউনিয়নসহ সকল গীর্জা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!