জুড়ীতে শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

জুড়ীতে শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

Manual1 Ad Code

জুড়ী প্রতিনিধি::

Manual2 Ad Code

জুড়ীর বাহাদুর পুর চেরাগ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুন কান্তি বিশ্বাস এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

ম্যানেজিং কমিটির সভাপতি বাতির খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাইদুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি অরুন কান্তি বিশ্বাস, বাহাদুরপুর চেরাগ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকুমার কৈরী, অ্যাডভোকোট বিধান দে, ইউপি সদস্য আজাদ মিয়া, বাহাদুর পুর মোহাম্মদিয়া মাদ্রাসার সুপার মাও সাইদুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল লতিফ, কাপনা পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজকুমার দেবনাথ কাপনা পাহাড় সরকারি প্রাথমিক, হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যায়লের প্রধান শিক্ষক ফরমান আলী ,পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী আমজাদ হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য সুলতান আহমদ, আহমদ আলী কালা, নক্ষত্র ইয়াং সোসাইটির সাবেক সভাপতি কামরুল ইসলাম, একতা যুব সংঘের সভাপতি কাউছার আহমদ জোসেফ, সাধারন রেদওয়াান হোসেন প্রমুখ।

Manual4 Ad Code

১৯৮৫ সাল থেকে শিক্ষক অরুন কান্তি বিশ্বাস এ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।বিগত কিছুদিন পূর্বে বিদ্যালয়টি সরকারিকরণ হওয়ার পূর্ব পর্যন্ত নামেমাত্র বেতনে ৩৫ বছর তিনি শিক্ষকতা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews