মৌলভীবাজার-১ আসন-নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মৌলভীবাজার-১ আসন-নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়-পরিবেশমন্ত্রী

  • শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী পরিবশে, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, মানুষ যতবারই নৌকাকে বিজয়ী করেছেন ততবারই দেশের আমুল উন্নয়ন হয়েছে। তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারে থেকে তার নির্বাচনী এলাকা বড়লেখা ও জুড়ী উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করেছেন। ৮০ শতাংশ গ্রামীণ রাস্তা পাকাকরণ করেছেন। কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পুনঃস্থাপন কাজের ৩০ শতাংশ বাস্তবায়ন করেছেন যা চলমান রয়েছে। ৮০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন করেছেন। অবশিষ্ট উন্নয়ন কাজ সম্পন্ন করতে আবারও তাকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠানোর আহŸান জানান।

Manual4 Ad Code

শুক্রবার রাতে ও শনিবার দিনব্যাপি তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা, দলীয় বর্ধিত সভা ও গণসংযোগ চলাকালে সাধারণ ভোটার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, কৃষকলীগ সভাপতি আব্দুল লতিফ, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!