মৌলভীবাজার জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান তফাদার রিজুয়ানা সুমি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

মৌলভীবাজার জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান তফাদার রিজুয়ানা সুমি

  • রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, মৌলভীবাজার  ::

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি। ০৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখার উপ-সচিব একেএম মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেয়া হয়।

Manual4 Ad Code

নতুন চেয়ারম্যান উক্ত পদে যোগদান না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

Manual1 Ad Code

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অস্থায়ী চেয়ারম্যান হিসেবে তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি জেলা পরিষদের আর্থিক বিষয়সহ সকল কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের দৈনন্দিন যাবতীয় রুটিন কার্যাদি সম্পাদন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়।

তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার (১৩, ১৪ ও ১৫) নং ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের ৫ নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হন। তিনি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান গত ১৮ আগষ্ট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করায় চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!