অসাম্প্রদায়িক বাংলাদেশে বির্নিমানে বর্তমান সরকার অনন্য উদাহরণ : শফিক চৌধুরী  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

অসাম্প্রদায়িক বাংলাদেশে বির্নিমানে বর্তমান সরকার অনন্য উদাহরণ : শফিক চৌধুরী 

  • শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

Manual5 Ad Code
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত সিলেট-২ আসনে নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু সব সময় চাইতেন, বাংলাদেশ হবে একটি ধর্মনিরপেক্ষ দেশ। যেখানে প্রতিটি ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্মকর্ম পালন করতে পারবে। কেউ কারও ধর্মীয় আচার পালনে বাধা দেবে না। বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশ অতীতের অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে। আর এই অসাম্প্রদায়িক বাংলাদেশে বিনির্মাণে শেখ হাসিনা সরকার অন্যান্য উদাহরণ। তিনি শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে ওসমানীনগর উপজেলার সনাতন ধর্মালম্বী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে উপরোক্ত কথাগুলো বলেন।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সত্যেন্দ্র কুমার দেবের সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শশাংক পাল এবং ছাত্রযুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দেবব্রত দেব শিমুলের যৌথ পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক যুক্তরাজ্য সনাতন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবীন পাল, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চয়ন পাল,সাধারন সম্পাদক শংকর সেন, ছাত্রযুব ঐক্য পরিষদের সভাপতি পাপ্পু বহ্নি, নিরঞ্জন সুত্র ধর, জয়ন্ত দেব যুব, তরনী বিশ্বাস, সোমা দেব প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!