কুড়িগ্রামে দুধকুমার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে

কুড়িগ্রামে দুধকুমার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

Manual2 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম  প্রতিনিধি :: গ্রামের অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে কুড়িগ্রামের কচাকাটা থানার ‌‌”দুধকুমার ফাউন্ডেশন”। ৩ জানুয়ারি (বুধবার)  বিকেলে দুধকুমার ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা চেয়ারম্যান এস এম আতাউর রহমান এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আতাউর রহমান বলেন, সমাজের গরীব-অসহায়দের সহায়তায় বিত্তবানদের পাশাপাশি দেশের সকল সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, আপনাদের সকলের দোয়া ও সহযোগীতা পেলে দুধকুমার ফাউন্ডেশন আগামীতে আরো ভালো কাজ করবে ইনশাল্লাহ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম রুহুল আমিন। আরো উপস্থিত ছিলেন, রফিকুজ্জামান, কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজ মন্ডল, সুবলপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিক, গোলের হাট ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হানিফ উদ্দীন, কচাকাটা দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার আইউব আলী, ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল শাহীন, কচাকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য নুর নবী সরকার  প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews