কুড়িগ্রামে দুধর্ষ  ডাকাত আল-আমিন গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুড়িগ্রামে দুধর্ষ  ডাকাত আল-আমিন গ্রেফতার

  • বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম  প্রতিনিধি :: কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে দুই এনজিও কর্মীর কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ডাকাতি মামলায় দুর্ধর্ষ ডাকাত  আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে আসামির পরিবারের লোকজন মামলাটির তদন্ত কাজে ব্যাঘাত সৃষ্টি করছে বলে অভিযোগ পুলিশের।
Manual8 Ad Code

বৃহস্পতিবার ( ১১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
দীর্ঘ ৭ মাস পর তাকে গ্রেফতার করলো পুলিশ।

মামলা ও এজাহার সুত্রে জানা গেছে, গত ৬ মাস আগে কুড়িগ্রাম সদরের ব্র্যাকের যাত্রাপুর ব্রাঞ্চের দুই কর্মী চরে ক্ষুদ্র ঋণের টাকা কালেকশন করে ফেরার পথে নদের মাঝপথে নৌকা আটকিয়ে ব্র্যাকের দুই কর্মীকে মাইরধর করে প্রায় ৬ লাখ টাকা ডাকাতি করে পালিয়ে যায় আল আমিনসহ আরও তিন জন। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন।

Manual7 Ad Code

পরে পুলিশ দীর্ঘদিন অনুসন্ধান চালিয়ে প্রধান আসামি আল আমিনকে গ্রেফতার করে। সেই মামলায় সে বর্তমানে কুড়িগ্রাম জেল হাজতে রয়েছেন। আল আমিন যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকের চোরাচালানসহ গাইবান্ধা জেলায় আরও একটি মাদকের মামলা রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন স্থানীয় ও পারিবারিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন থেকে ওই এলাকায় মাদকসহ বিভিন্ন অপকর্ম করছে আল আমিন। সেসময় মামলাটি করেছিলেন ব্র্যাকের যাত্রাপুর শাখার ব্যবস্থাপক গোলাম মোস্তফা।

Manual2 Ad Code

মামলাটি তদন্তকারী কর্মকর্তা কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, ব্রহ্মপুত্র নদে ডাকাতি মামলার প্রধান আসামি আল আমিনকে নির্বাচনের রাতে গ্রেফতার করা হয়েছে।

সে বর্তমানে জেল হাজতে রয়েছে। তাকে গ্রেফতারের পর থেকে তার পরিবারের লোকজন তদন্ত কাজে ব্যাঘাত সৃষ্টি করছে। যা পুলিশের জন্য অত্যন্ত দুঃখজনক।

ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান জানান, আমাদের দু’জন মাঠকর্মী যাত্রাপুরের চর থেকে ঋণের টাকা কালেকশন করে ফেরার পথে ডাকাতরা মাঝ নদীতে নৌকা আটকিয়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ডাকাতি করেন। পরে আমরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করি। সেই অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘদিন পর প্রধান আসামিকে গ্রেফতার করে পুলিশ। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!