আত্রাইয়ে সমতা সামাজিক সংগঠনের শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে

আত্রাইয়ে সমতা সামাজিক সংগঠনের শীতবস্ত্র বিতরণ

  • সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে প্রতিবছরের ন্যায় এলাকার শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সমতা সামাজিক সংগঠন।

Manual6 Ad Code

প্রতিবছর সংগঠনের সদস্য ও অন্যদের অর্থায়নে শীতবস্ত্র কিনে স্থানীয় গরীব, অসহায়, ছিন্নমূল মানুষদের মাঝে বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের মথুরাবাটী গ্রামে এলাকার ১৫০জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সমসপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, ৬নং ওয়ার্ড সদস্য হানিফ আলী চাঁন, পারমোহনঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম আশফাকুল ইসলাম, সুদরানা টেকনিক্যাল কলেজের প্রভাষক সঞ্চিত কুমার দাস, সংগঠনের উপদেষ্টা বেলাল আলী, উজ্জ্বল আলী, অর্থ সম্পাদক আব্দুল আলিম, সদস্য সোহাগ আলী, শান্ত কুমার, সঞ্জয় ঘোষ, কাজল কুমার, মোয়াজ্জেম, আতিকুর, বুয়েট ছাত্র সাব্বির আহম্মেদ প্রমুখ।

নিজেদের অর্থায়নের পাশাপাশি যদি কোন ব্যক্তি কিংবা সংগঠনের সহযোগিতা পেলে সংগঠনের পক্ষ থেকে চলতি শীত মৌসুমে এবং আগামীতে আরো বেশি পরিমাণ শীতবস্ত্র বিতরণের আশাব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দরা। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews